Offer

Free SSL & free migration on every plan. Hosting from ৳175/mo

Grab the deal
Legal

Return & Refund Policy

Read it in Bangla or English, whichever you prefer. বাংলা বা ইংরেজি, যে ভাষায় সুবিধা সেই ভাষায় পড়ুন।

Language / ভাষা

রিটার্ন ও রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ৩ নভেম্বর ২০২৬

Invahost-এর সকল সেবা ডিজিটাল, তাই কোনো পণ্য ফেরত (রিটার্ন) পাঠানোর প্রয়োজন হয় না। সেবা বাতিল করে নিচের শর্ত অনুযায়ী অর্থ ফেরত পাওয়া যাবে। এই নীতি ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রণীত।

২.১ সেবাভিত্তিক রিফান্ডের সময়সীমা

সেবারিফান্ড
শেয়ার্ড, ওয়ার্ডপ্রেস ও BDIX হোস্টিংঅর্ডারের ৩ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত
রিসেলার হোস্টিংঅর্ডারের ৩ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত
VPS (BDIX VPS সহ)অর্ডারের ৭ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত
ডেডিকেটেড সার্ভারচালু হওয়ার পর ফেরতযোগ্য নয়
বিজনেস ইমেইল হোস্টিংচালু হওয়ার পর ফেরতযোগ্য নয়
ডোমেইন রেজিস্ট্রেশন, নবায়ন ও ট্রান্সফারফেরতযোগ্য নয়
SSL সার্টিফিকেট ও সফটওয়্যার লাইসেন্সচালু হওয়ার পর ফেরতযোগ্য নয়

২.২ রিফান্ডের শর্ত

  • মানি-ব্যাক গ্যারান্টি শুধু প্রথমবারের নতুন অর্ডারের জন্য প্রযোজ্য; নবায়ন বা আগে বাতিল করা গ্রাহকের পুনরায় নেওয়া অ্যাকাউন্টে প্রযোজ্য নয়।
  • প্যাকেজের সাথে ফ্রি ডোমেইন নিলে, রিফান্ডের সময় ডোমেইনের নিয়মিত মূল্য কেটে রাখা হবে। ডোমেইনটি গ্রাহকের নামেই থাকবে।
  • নিয়ম ও শর্তাবলী লঙ্ঘন (স্প্যাম, ফিশিং, ম্যালওয়্যার ইত্যাদি) বা প্রতারণার কারণে বাতিল হওয়া অ্যাকাউন্টে রিফান্ড প্রযোজ্য নয়।
  • নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ব্যবহৃত মেয়াদের অর্থ ফেরতযোগ্য নয়।

২.৩ সেবা দিতে না পারলে সম্পূর্ণ রিফান্ড

পেমেন্টের পর আমরা কোনো সেবা চালু করতে না পারলে, অর্ডারের ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে জানানো হবে এবং এর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। একই ইনভয়েসে ভুলবশত দুইবার বা বেশি টাকা পরিশোধ করলে অতিরিক্ত অংশ ফেরত দেওয়া হবে।

২.৪ কীভাবে আবেদন করবেন

  • ক্লায়েন্ট এরিয়া (my.invahost.com) থেকে সেবাটির "Cancellation Request" দিন।
  • Billing বিভাগে একটি সাপোর্ট টিকেট খুলুন অথবা support@invahost.com-এ ইমেইল করুন, এবং ইনভয়েস নম্বর ও রিফান্ডের কারণ উল্লেখ করুন।
  • আবেদন যাচাই করে ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে।

২.৫ রিফান্ডের সময় ও মাধ্যম

রিফান্ড অনুমোদনের পর সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে, আপনি যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন (bKash, Nagad, Rocket বা ব্যাংক) সেই মাধ্যমেই অর্থ ফেরত দেওয়া হবে। গ্রাহক চাইলে অর্থ অ্যাকাউন্ট ক্রেডিট হিসেবেও নিতে পারবেন।

২.৬ যোগাযোগ ও অভিযোগ

ফোন/WhatsApp +880 1559-440330, ইমেইল support@invahost.com। সমাধানে সন্তুষ্ট না হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (হটলাইন ১৬১২১) অভিযোগ করতে পারবেন।

Launch your website today with the best hosting in Bangladesh

Free SSL, free migration and real people on WhatsApp 24/7. Plans from ৳175/month, paid in Taka.